নিউজ প্রবাসী ডেক্স :
নড়াইল শহরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানা পৌরসভার কাছে হস্তান্তর করা হলেও এখনো চালু হয়নি। কীভাবে এটি পরিচালনা করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছে পৌর কর্তৃপক্ষ।
মহিষখোলা মৌজায় ৫০ শতক জমির ওপর নির্মিত কসাইখানাটিতে প্রতি ঘণ্টায় ৮ থেকে ১০টি গরু এবং ১৫ থেকে ২০টি ছাগল বা ভেড়া জবাই ও মাংস প্রস্তুতের সক্ষমতা রয়েছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ বলছে, যত্রতত্র পশু জবাই বন্ধ, পরিবেশ দূষণ কমানো এবং স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতেই বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। তবে জনবল নিয়োগ না হওয়ায় এখনো কার্যক্রম শুরু করা যায়নি।
এদিকে কসাইখানা ব্যবহারে আপত্তি জানিয়েছেন স্থানীয় মাংস ব্যবসায়ীরা। তাদের দাবি, সেখানে পশু জবাই করলে সময় ও পরিবহন খরচ কয়েকগুণ বেড়ে যাবে।
ব্যবসায়ীদের এই আপত্তি ও পরিচালনা কাঠামো নিয়ে অনিশ্চয়তার মধ্যেই প্রশ্ন উঠেছে—১০ কোটি টাকার এই আধুনিক কসাইখানা শেষ পর্যন্ত কবে চালু হবে এবং এর ব্যয়ই বা বহন করবে কে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts