মোটি’ লেখা ব্লাউজ পরে শরীর নিয়ে কটাক্ষের জবাব স্বরা ভাস্করের
নিউজ প্রবাসী ডেক্স : মা হওয়ার পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটাক্ষের শিকার হওয়ার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার সেই কটাক্ষের শব্দকেই প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করেছেন তিনি। ‘মোটি’ লেখা ব্লাউজ পরে প্রকাশ্যে এসে শরীর নিয়ে মন্তব্যকারীদের জবাব দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ অনুষ্ঠানে নিজের
ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর
নিউজ প্রবাসী ডেক্স: রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন’ ও ‘ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেন। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক
যশোর সদর উপজেলা কৃষি অফিসে ৮ জনকে বিদায় সংবর্ধনা
যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলা কৃষি অফিসে চারজনের বদলি ও চারজনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর সদর উপজেলা কৃষি অফিসে আয়োজিত অনুষ্ঠানে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয় রিপন বিশ্বাস, আশিক পারভেজ, অঞ্জলী রানী জোয়ারদার ও নিবিড় কুমার সাহাকে। এ ছাড়া অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়
নিউ গিনি প্রপার্টিজে মধ্যরাতে হামলা-লুটপাট, ভাঙচুর করা হলো সালমান
নিউজ প্রবাসী ডেক্স : রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ প্রকল্পের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার মধ্যরাতের ওই হামলার পর রোববার দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, বিভিন্ন স্থানে ভাঙচুরের চিহ্ন ছড়িয়ে রয়েছে। কোথাও কাচের
আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা
নিউজ প্রবাসী ডেক্স: যশোর সদরের আয়েশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম। সভায় আরও
ডেঙ্গুর ভয়াবহ ছোবল, একদিনে হাসপাতালে ২১৫৮ রোগী, মৃত্যু ৬
নিউজ প্রবাসী ডেক্স : ডেঙ্গুর প্রকোপে দেশে নতুন করে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির ঘটনা। এর আগে গত মঙ্গলবার একদিনে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে
মামলা না হওয়ার প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর নয়, সরকারের কাছে: সালমান মুক্তাদির
নিউজ প্রবাসী ডেক্স : রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় সালমান বলেন, হামলার পর তিনি ক্যান্টনমেন্ট থানায় গিয়ে মামলা করতে চেয়েছিলেন। তার দাবি, রাতেই থানায় যাওয়ার পরও মামলা নেওয়া হয়নি। এর
উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে ষষ্ঠ দিনের শাটডাউন
নিউজ প্রবাসী ডেক্স: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। রোববার সকাল থেকে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির পাশাপাশি সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে অবস্থান নেন। অন্যদিকে শিক্ষক সমিতির
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ২৫৪ জন আটক
নিউজ প্রবাসী ডেক্স : কুমিল্লায় ‘কিশোর গ্যাং’ ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে আরও ২৫৪ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে দুই দফার অভিযানে জেলায় মোট ৮৭৮ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। কুমিল্লা
স্কুলে খাবার পেয়ে বাড়ছে লালমনিরহাটের শিশুদের উপস্থিতি
নিউজ প্রবাসী ডেক্স : লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর পর শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। ক্ষুধার কারণে শ্রেণিকক্ষে মনোযোগের ঘাটতি কমার পাশাপাশি বিদ্যালয়ে আসার আগ্রহও বেড়েছে শিশুদের। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১ ডিসেম্বর থেকে