নিউজ প্রবাসী ডেক্স :

জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নেওয়ার কারণে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস এই সিরিজে না থাকায় দলের নেতৃত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে।
এলপিএলে খেলার অনুমতি পাওয়ায় পেসার তাসকিন আহমেদও এই সফরে দলের বাইরে থাকছেন। এছাড়া সাম্প্রতিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম হোসেন ও সৌম্য সরকার।
অন্যদিকে, দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন, ব্যাটার ইয়াসির আলি চৌধুরি এবং পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার জাতীয় দলের এই সংস্করণে সুযোগ পেলেন মোসাদ্দেক ও ইয়াসির।
ঘোষিত দলে রয়েছেন অধিনায়ক তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন এবং মোহাম্মদ সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ে সফরে নতুন ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দলটি ভালো পারফরম্যান্সের মাধ্যমে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts