নিউজ প্রবাসী ডেক্স :

জাতীয় সঞ্চয়পত্রের সুদহার আগামী জুলাই-ডিসেম্বর মেয়াদেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা আগের মতোই সর্বোচ্চ ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত মুনাফা পাবেন।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়েছে। শিগগিরই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয় অধিদপ্তর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
এর আগে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে কয়েকটি সঞ্চয়পত্রের সুদহার কমানো হলেও মধ্যবিত্তের স্বার্থ বিবেচনায় তা স্থগিত করা হয়। ফলে জানুয়ারি-জুন মেয়াদেও আগের সুদহার বহাল ছিল। একই ধারাবাহিকতায় এবারও জুলাই-ডিসেম্বর সময়ের জন্য সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পরিবার সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয়পত্র—সব ক্ষেত্রেই বিদ্যমান সুদের হার বহাল থাকবে। তবে বিনিয়োগের পরিমাণ ও মেয়াদের ভিত্তিতে সুদের হারে কিছু পার্থক্য থাকবে।
সরকার প্রতি ছয় মাস অন্তর সঞ্চয়পত্রের সুদহার পুনর্নির্ধারণ করলেও, যে হারে কোনো বিনিয়োগকারী সঞ্চয়পত্র কিনবেন, সেই হারই পুরো মেয়াদজুড়ে কার্যকর থাকবে। এ সিদ্ধান্তে বিশেষ করে মধ্যবিত্ত ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts