নিউজ প্রবাসী ডেক্স :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হলে তার আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। দেশে ফিরেই তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে।
রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রত্যর্পণ বা অন্য কোনো উপায়ে বাংলাদেশে এলে তার বিরুদ্ধে আদালতের রায় অনুযায়ী আইনগত ব্যবস্থা কার্যকর হবে।
প্রধান কৌঁসুলি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিনের নজির দেশে নেই। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় শেখ হাসিনা আপিলের অধিকারও হারিয়েছেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, আদালতের রায়ের ফলে শেখ হাসিনার বাংলাদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতা, শাপলা চত্বরের ঘটনা এবং আওয়ামী লীগ সরকারের সময়কার আরও কয়েকটি আলোচিত মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts