নিউজ প্রবাসী ডেক্স :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর পণ্য সংরক্ষণের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশের টিসিবির গুদামে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন (২২) হাটবাকইল এলাকার আব্বাস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নয়ন শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। কিন্তু তীব্র তাপ ও ধোঁয়ার মধ্যে তিনি ভেতরে পড়ে যান। অন্যরা বের হয়ে এলেও নয়ন আর বের হতে পারেননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts