নিউজ প্রবাসী ডেক্স :
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘বান্ধবী’ ভিডিও নিয়ে চলা নানা আলোচনা ও গুঞ্জনের জবাব দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তিনি বলেছেন, ভিডিওটি ঘিরে যে ব্যাখ্যা ছড়ানো হয়েছে, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই।
সম্প্রতি এক অনুষ্ঠানে পূর্ণিমা জানান, ভিডিওটি তিনি নিজেই ফেসবুকে প্রকাশ করেছিলেন। পরে একই বান্ধবীর সঙ্গে আরেকটি ভিডিওও পোস্ট করেন। তবে ভিডিও নিয়ে যেসব গল্প তৈরি হয়েছে, সেগুলো তার নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের তৈরি।
পূর্ণিমা বলেন, তিনি নিয়মিত একটি রিসোর্টে যান। সেখানে রান্না ও আতিথেয়তা তার খুবই পছন্দ। সুযোগ পেলে রান্নাঘরে গিয়ে রান্না কীভাবে হচ্ছে তা দেখেন এবং কখনও কখনও শসা বা লেবু কাটার মতো ছোটখাটো কাজেও অংশ নেন।
তার ভাষ্য, রিসোর্টের কর্মীরা তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তাদের সঙ্গে তার সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। সেই পরিচিত মানুষদের সঙ্গে কাটানো স্বাভাবিক ও আনন্দময় সময়ের ভিডিওই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে।
এ প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট করেন, ভাইরাল ভিডিওকে ঘিরে ছড়িয়ে পড়া বিতর্কের কোনো বাস্তব ভিত্তি নেই। এটি ছিল কেবল পরিচিতদের সঙ্গে তার স্বাভাবিক আড্ডা ও আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts