নিউজ প্রবাসী ডেক্স :

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁর সামনে বিস্ফোরণে তিনজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। শনিবার রাতে কুদ্রিন্সকায়া স্কয়ারে স্ট্যালিন আমলের একটি ঐতিহাসিক ভবনের কাছে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এর কিছুক্ষণ পর তার বহন করা ঘরে তৈরি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ওই নারী, নিরাপত্তারক্ষী ও এক ক্রেতা নিহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রুশ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। হামলার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের লক্ষ্য ছিল রেস্তোরাঁর বাইরে অবস্থান করা অতিথিরা এবং বোমাটি দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts