নিউজ প্রবাসী ডেক্স :
চীনের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অর্থনৈতিক উত্থানের অন্যতম রূপকার ঝু রংজি মারা গেছেন।
বুধবার সকালে বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯৭ বছর বয়সে মারা যান তিনি। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রধানমন্ত্রী ছিলেন ঝু রংজি।
রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতি থেকে চীনকে আরও বাজারমুখী ও বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ সংস্কারের নেতৃত্ব দেন তিনি। দুর্নীতি দমন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার, আর্থিক ও করব্যবস্থায় পরিবর্তন এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
বিশেষ করে ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগদানের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সময়েই চীনের অর্থনীতি আন্তর্জাতিক বাজার ও বিনিয়োগের জন্য আরও উন্মুক্ত হয়।
কঠোর সংস্কার ও দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে ‘ইকোনমিক জার’ হিসেবে পরিচিত ছিলেন ঝু রংজি। তার মৃত্যুর মধ্য দিয়ে চীনের অর্থনৈতিক সংস্কারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts