নিউজ প্রবাসী ডেক্স :
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
শুক্রবার মিসাউকি কাউন্টির একটি বাড়িতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ জানায়, হামলার পর সন্দেহভাজন চ্যাড হিকম্যান নামে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি পালিয়ে যান। তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু করা হয়।
তল্লাশির একপর্যায়ে হোয়াইটলক হ্রদের কাছে একটি বন এলাকায় তার গাড়ির সন্ধান পাওয়া যায়। সেখানেই হিকম্যানের মরদেহ এবং আরও একজনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে নিহতদের মধ্যে কী সম্পর্ক ছিল কিংবা কী কারণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts