স্টাফ রিপোর্টার:

মাগুরার বিভিন্ন হাইস্কুল কলেজ মাদরাসাভিত্তিক ধূমপান,মাদক,বাল্যবিবাহ,যৌতুক, আত্বহত্যা প্রবনতাসহ নানা চলমান সামাজিক সমস্যা বিষয়ে প্রতিরোধ সচেতনতা সৃষ্টিতে কাজ করছে ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন আমুড়িয়া,মাগুরা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) এর পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি আয়োজন করা হয় মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়াদী সরকারী কলেজ, শতখালী হাইস্কুল, কাতলী মা. বি , আড়পাড়া সরকারী আইডিয়াল হাইস্কুল, আমুড়িয়া মা. বি, ,কুল্লিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল এন্ড কলেজ, বায়তুস সালাম মাদরাসা, বাহারবাগ হাইস্কুল,হাজরাহাটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়াও ধূমপান,মাদক,বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ ও আত্বহত্যা রোধ বিষয়ে একটি কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুুিষ্ঠত হয়। এতে শিক্ষার মান ও শিক্ষার্থী উপস্থিতি যেমন বৃদ্ধি পাবে তেমনই বাল্যবিবাহ ও ঝরে পড়া হ্রাস পাবে বলে শিক্ষকগণ মন্তব্য করেন। বক্তাগণ বাল্যবিবাহ, যৌতুক,ধূমপান,মাদক,মোবাইল ফোনের অধিক ব্যবহার ও আত্বহত্যা প্রবনতা হতে দূরে থাকা এবং সড়ক পথে চলাচল সচেতনতা বিষয়ে একটি তথ্যবহুল বক্তব্য রাখেন। এরপর ছাত্রছাত্রীরা হাত উচিয়ে এসব সামাজিক সমস্যাকে না বলেন এবং একটি লিখিত মপথ গ্রহন করেন। মাগুরা সরকারী কলেজে আয়োজিত এ প্রোগ্রামে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. আলফাজউদ্দিন, দর্শন বিভাগীয় প্রধান আজাদ খান, শিক্ষা অফিসার জনাব সেলিম রেজা ও বিশ্বাস ওয়াহিদুজ্জামান এবং অবসরপ্রপ্ত কর্মকর্তা কাজী একরামুল হাসান চমো । আলোচনা সভা শেষে মেধাবী ও নিয়মিত দরিদ্র শিক্ষার্থীদের ছাতা, জ্যামিতি বক্স,খাতা কলম স্কেল ও প্রগতিপত্র বিতরন করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকগণ সদাশয় সরকারের বিএনএফ এর এ মহতি কর্মসূচি চালু রাখার অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts