নিউজ প্রবাসী ডেক্স :
প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সোমবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডারের কর্মকর্তারাও রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রশাসনে দ্বিতীয় বড় ধরনের পদোন্নতি। এর আগে গত ৯ জুলাই উপসচিব পদমর্যাদার ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল।
নতুন উপসচিবদের দপ্তর বণ্টনের আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে। তাদের যোগদানপত্র সরাসরি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।