নিউজ প্রবাসী ডেক্স:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় বেবিচকের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব মামলাটি করেন।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বকে কেন্দ্র করে বিমানবন্দরে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মামলার বিবরণ অনুযায়ী, পরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তাকে হুমকি ও গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। নিরাপত্তা সুপারভাইজার মোহাম্মদ কামাল উদ্দিনকেও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ রয়েছে।

এদিকে জমজমের পানি সরবরাহে দেরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের দায়িত্বে অবহেলার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts