নিউজ প্রবাসী ডেক্স :
বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোও স্বল্পমেয়াদি ধার কমিয়ে দিয়েছে। একই সময়ে ব্যাংকিং খাতে বাড়ছে উদ্বৃত্ত তারল্য।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে কলমানি, আন্তঃব্যাংক রেপো ও কেন্দ্রীয় ব্যাংকের রেপো—এই তিন উৎস থেকে ব্যাংকগুলোর মোট ধার ছিল প্রায় ২ লাখ ৭৮ হাজার কোটি টাকা। জুনে যা ছিল প্রায় ৩ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
অন্যদিকে জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৮ হাজার কোটি টাকা। এক মাসে বেড়েছে প্রায় ৭১ হাজার কোটি টাকা।
ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, দুর্বল বিনিয়োগ, শিল্প উৎপাদনে ধীরগতি, জ্বালানি সংকট, ব্যবসায়িক অনিশ্চয়তা ও খেলাপি ঋণ বৃদ্ধির কারণে নতুন ঋণের চাহিদা কমেছে।
জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৪ দশমিক ৪৭ শতাংশে। বিপরীতে ব্যাংকগুলোর আমানত প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি হওয়ায় হাতে পর্যাপ্ত অর্থ থাকছে।
ফলে একদিকে ব্যাংকের ধার নেওয়ার প্রয়োজন কমছে, অন্যদিকে বিনিয়োগ ও ঋণের চাহিদা দুর্বল থাকায় অর্থনীতিতে স্থবিরতার আশঙ্কাও তৈরি হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts