নিউজ প্রবাসী ডেক্স :
নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে নিহতদের পরিবারের প্রতি রাষ্ট্রপতির আন্তরিক সমবেদনার কথা জানানো হয়।
হিমবাহ ধসের পর সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে পাহাড়ি অঞ্চলের বিস্তীর্ণ জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাথর, কাদা ও পানির তীব্র স্রোতে ভেসে গেছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৮০০ বিদেশিসহ প্রায় দেড় হাজার পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। জনপ্রিয় ট্রেকিং ও তীর্থযাত্রা এলাকায় ঘটায় উদ্ধারকর্মীরা দুর্গম পরিবেশে নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পাথর, কাদা ও পানির প্রবল স্রোত জনপদ গ্রাস করার আগে প্রাণ বাঁচাতে ছুটোছুটি করছেন মানুষ। ভয়াবহ এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।