নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লার দেবিদ্বারে ধারালো অস্ত্রের হামলায় এক নারী ও তাঁর শিশু নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। ঘটনার পর নিহত নারীর ছেলে ইমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার সকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পেয়ারা বেগম ও তাঁর শিশু নাতনি। আহত রাবেয়া বেগমকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সকালে একই বাড়ির তিনজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে পেয়ারা বেগম ও তাঁর নাতনি ঘটনাস্থলেই মারা যান। হামলায় আহত রাবেয়া বেগমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার পর স্থানীয়রা ইমনকে আটক করে একটি ঘরে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ইমনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার তথ্য পাওয়া গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts