কণ্ঠ নকল করে এআই কনটেন্ট, আইনি পদক্ষেপের পরামর্শ মরগ্যান ফ্রিম্যানের
নিউজ প্রবাসী ডেক্স: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মানুষের কণ্ঠস্বর নকলের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা মরগ্যান ফ্রিম্যান। তার মতে, প্রযুক্তির মাধ্যমে কারও কণ্ঠস্বর কপি করে ব্যবহার করা এক ধরনের চুরি। এমন ঘটনায় ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। সম্প্রতি আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এআই প্রযুক্তির
বিদ্যুৎ ফেরার সময়ই কম্পিউটারের বড় ঝুঁকি, যেভাবে বাঁচাবেন পিসি
নিউজ প্রবাসী ডেক্স : বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়াকে অনেকেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও পিসি যদি সকেটের সঙ্গে যুক্ত থাকে, তাহলে বিদ্যুৎ ফিরে আসার সময় সেটি ভোল্টেজের আকস্মিক ওঠানামা বা সার্জের ঝুঁকিতে পড়তে পারে। এতে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
ব্ল্যাক হোলের ‘ঢেকুর’ তোলার সময়ের রহস্য ভেদ বিজ্ঞানীদের
নিউজ প্রবাসী ডেক্স : কোনো তারাকে গ্রাস করার পর ব্ল্যাক হোল কখন মহাশূন্যে শক্তিশালী জেট বা বস্তুর স্রোত ছুড়ে দেয়—এতদিন বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের কাছে পুরোপুরি স্পষ্ট ছিল না। নতুন এক গবেষণায় সেই রহস্যের গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন বিজ্ঞানীরা। Nature Astronomy-তে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল কোনো তারাকে ছিন্নভিন্ন করে গ্রাস
বিশ্ববিদ্যালয়ে পড়েই প্রযুক্তি কোম্পানিতে চাকরির পথ, দক্ষিণ কোরিয়ায় বাড়ছে আগ্রহ
নিউজ প্রবাসী ডেক্স : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবলের চাহিদা বাড়ায় দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের সঙ্গে অংশীদারত্বে পরিচালিত বিভিন্ন কোর্সে পড়াশোনার পাশাপাশি বৃত্তি, টিউশন সহায়তা এবং যোগ্যতা পূরণ করলে চাকরির সুযোগ রাখা
এআইয়ের স্বয়ংউন্নয়ন নিয়ে বাড়ছে শঙ্কা, নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা গবেষকদের
নিউজ প্রবাসী ডেক্স : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। বিশেষ করে এআই যদি মানুষের সীমিত সহায়তায় নিজের সক্ষমতা নিজেই বাড়াতে শুরু করে, তাহলে একপর্যায়ে এর ওপর মানবীয় নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করছেন কয়েকজন শীর্ষ প্রযুক্তি নির্বাহী ও গবেষক।
প্রায় এক দশকের অপেক্ষার পর আসছে টেসলার নতুন রোডস্টার
টেক ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, নতুন প্রজন্মের অল-ইলেকট্রিক স্পোর্টস কারটি ১০ অক্টোবর উন্মোচন করা হবে। রোডস্টার উন্মোচন ঘিরে টেসলার ওয়েবসাইটে কাউন্টডাউনও চালু হয়েছে। পাশাপাশি নতুন গাড়িটির একটি টিজার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সেখানে স্পেসএক্সের
মহাকাশ থেকেই ৯/১১-এর ধ্বংসযজ্ঞ দেখেছিলেন নাসার নভোচারী
নিউজ প্রবাসী ডেক্স : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় পৃথিবীর বাইরে থাকা একমাত্র মার্কিন নভোচারী ছিলেন ফ্র্যাঙ্ক কালবার্টসন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নিউইয়র্কের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি টুইন টাওয়ার ধ্বংসের পর আকাশে উঠে থাকা বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখেছিলেন। নাসাও কালবার্টসনের সেই অভিজ্ঞতা ও তোলা
এআইয়ের লাগামহীন দৌড় নিয়ে শঙ্কা, ধীরগতির পক্ষে প্রযুক্তি বিশ্বের শীর্ষরা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রযুক্তি দুনিয়ায়। উন্নত এআই মডেল তৈরির গতি কিছুটা কমিয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই। তার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে আমোদেই বলেন, এআইয়ের সক্ষমতা
এআই দিয়ে জৈবিক অস্ত্র তৈরির চেষ্টা ঠেকাল অ্যানথ্রপিক
নিউজ প্রবাসী ডেক্স : বিজ্ঞানীদের এআই ব্যবহারে নজরদারি, কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার চেষ্টা শনাক্ত করে তা ঠেকানোর দাবি করেছে মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এ ধরনের অপব্যবহারের সঙ্গে জড়িত একাধিক গবেষকের অ্যাকাউন্টও বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার প্রকাশিত এক
জিরো-ডে ঝুঁকিতে ক্রোম, দ্রুত আপডেটের পরামর্শ গুগলের
নিউজ প্রবাসী ডেক্স : গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারের জন্য জরুরি আপডেট প্রকাশ করেছে। ‘সিভিই-২০২৬-৮৫০৪৬’ নামে চিহ্নিত ত্রুটিটি ইতোমধ্যে সাইবার হামলায় কাজে লাগানো হয়েছে বলে জানিয়েছে গুগল। ‘জিরো-ডে’ হিসেবে চিহ্নিত এই দুর্বলতা ব্যবহার করে হামলাকারীরা বিশেষভাবে তৈরি করা ওয়েবপেজের মাধ্যমে ব্যবহারকারীর ব্রাউজারে ক্ষতিকর কোড চালানোর সুযোগ