নিউজ প্রবাসী ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উত্তাপের মধ্যেই রাজনৈতিক বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, বাংলায় জয় নিশ্চিত করার পর তার লক্ষ্য হবে দিল্লির ক্ষমতা দখল। তবে তার এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কলকাতার এক নির্বাচনী সমাবেশে মমতা বলেন, বিজেপিকে কেন্দ্রীয় ক্ষমতা থেকে সরাতে তিনি সব বিরোধী দলকে একত্র করবেন। তার ভাষায়, বাংলার লড়াই শেষ নয়—এই লড়াই পৌঁছাবে দিল্লি পর্যন্ত। তিনি স্পষ্ট করে জানান, ক্ষমতার লোভ নয়, বরং বিজেপির পতনই তার মূল লক্ষ্য।
অন্যদিকে, একই সময়ে প্রচারণায় থাকা অমিত শাহ মমতার এই ঘোষণাকে ‘বাস্তবতাবর্জিত’ বলে উড়িয়ে দেন। তিনি কটাক্ষ করে বলেন, “যেখানে রাজ্যেই কিছু অবশিষ্ট নেই, সেখানে দিল্লি জয়ের কথা বলা হাস্যকর।”
এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফার ভোটগ্রহণে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটারদের উচ্চ আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। সামনে আরও দফায় ভোট থাকায় দুই শিবিরের এই কথার লড়াই আরও তীব্র হওয়ার আভাস মিলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts