নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রিধির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ। রিধির মা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করলে হাসিবুরকে আসামি করা হয়।
পুলিশ জানায়, ঘটনার দিন হাসিবুর রিধির বাসায় গিয়েছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
এর আগে শনিবার সকালে শয়নকক্ষ থেকে রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ভাষ্য, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।
মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন রিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts