নিউজ প্রবাসী ডেক্স:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া। এর আগে তিনি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত আদেশে মো. দাউদ মিয়া, এনডিসিকে (পরিচিতি নম্বর-৬৪৩৫) তাঁর বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্বে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts