নিউজ প্রবাসী ডেস্ক ::

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ঘিরে চলমান বিরোধ আরও তীব্র হয়েছে। সোমবার সকালে তিনি কার্যালয়ে গেলে আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের নিচের ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে উপাচার্য ও চুয়েট শাখা ছাত্রদলের কয়েকজন নেতা ভবনের ভেতরে আটকা পড়েন।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাকে সঙ্গে নিয়ে উপাচার্য ভবনে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। দায়িত্ব গ্রহণের ১৭ দিন পর সশরীরে কার্যালয়ে যান তিনি।

উপাচার্যের ক্যাম্পাসে আসার খবর পেয়ে সকাল সাড়ে ৯টা থেকে ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা বেলা ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় ছাড়ার সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বেরিয়ে না আসায় শিক্ষার্থীরা ভবনের নিচের ফটকে তালা দেন।

এ সময় আন্দোলনকারীরা ‘আমাদের দাবি, মানতে হবে’ এবং ‘নতুন ভিসি প্রত্যাখ্যান’সহ বিভিন্ন স্লোগান দেন। এক শিক্ষার্থীর অভিযোগ, আগে দেওয়া তালা ভেঙে উপাচার্য কার্যালয়ে প্রবেশ করেছিলেন। পরে আলটিমেটাম উপেক্ষা করায় তাঁরা আবারও তালা লাগিয়েছেন।

তবে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ বলেন, উপাচার্য ক্যাম্পাসে এসেছেন জানতে পেরে তাঁরা তাঁর সঙ্গে দেখা করতে যান। পরে উপাচার্য শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এর আগেই শিক্ষার্থীরা ভবনের ফটকে তালা দেন বলে তাঁর দাবি।

নতুন উপাচার্যের বিরুদ্ধে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ কমেছে দাবি করে ওয়াসিফ রাশেদ বলেন, কিছু কর্মচারী ও সাবেক ছাত্রলীগ নেতা পরিস্থিতি অস্থিতিশীল করছেন। তাঁর ভাষ্য, রাষ্ট্রপতির লিখিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts