প্রেস বিজ্ঞপ্তি :
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির (বিজিপি) সভাপতি এম এ আলীম সরকার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, শনিবার জাসদের কার্যালয়ে বর্ধিত সভা চলাকালে হামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
এম এ আলীম সরকার বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তার কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার প্রক্রিয়ার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে মতপ্রকাশের অধিকার, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং সংগঠনের স্বাধীনতা দমন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। ভিন্নমত দমন না করে মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বিজিপি সভাপতি রাজনৈতিক বিরোধীদের দমন করতে হামলা ও গ্রেপ্তারের প্রবণতা বন্ধ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান চালানো হয়। ওই ঘটনায় বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়। জাসদ নেতারা কার্যালয়ে হামলার অভিযোগ করলেও পুলিশ জানিয়েছিল, সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের পরিচয় ও কর্মকাণ্ড যাচাই করা হচ্ছে।