নিউজ প্রবাসী ডেক্স :
নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত তিন চাকার যান (মিথিলা) এর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা হাবিব জানান, একটি পরিবার মিথিলাযোগে বিয়ের দাওয়াতে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একই পরিবারের মা ও দুই মেয়েসহ চারজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।