নিউজ প্রবাসী ডেক্স :
সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করতে যাচ্ছেন। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানিয়েছে কমিশনের একটি সূত্র।
পিএসসির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবারই চেয়ারম্যানের পদত্যাগপত্র পাঠানোর কথা রয়েছে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
কারণ জানতে অধ্যাপক মোবাশ্বের মোনেমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। এর পর ২০২৪ সালের ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছর পর তার পদত্যাগের খবর এলো। তবে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।