গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত সোমবার (১৬ নভেম্বর) নির্ধারিত বৈঠকটি আয়োজন করা সম্ভব হয়নি।

সোমবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরির হার নির্ধারণের সুপারিশ প্রণয়নে সভাটি আহ্বান করা হয়েছিল। রাজধানীর বিজয়নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভার নতুন তারিখ নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তা জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts