নিউজ প্রবাসী ডেস্ক

ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের কঠোর সমালোচনা করে দেশটির বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বর্তমান সরকার এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিদায়ের পর গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।

শনিবার (১০ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাহুল গান্ধী লেখেন, “জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।”

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই রাহুল গান্ধীর এই বক্তব্য সামনে আসে।

ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের সমালোচনার মধ্যেই কংগ্রেস নেতার এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ভোরের আকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts