নিউজ প্রবাসী ডেক্স ;
রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন ঘোষণার পর তার নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের পর মির্জা ফখরুল রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে যাওয়ার পথে রয়েছেন।
ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ছাত্রজীবনে রাজনীতির পাশাপাশি নাট্যচর্চায় যুক্ত ছিলেন। পরে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে ১৯৮৬ সালে সক্রিয় রাজনীতিতে আসেন। পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিন দলকে নেতৃত্ব দেন।
বিএনপির সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাংবিধানিক প্রক্রিয়া শেষে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই প্রবল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts