নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। মৃত পাঁচজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৭৯১ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৮৯৫ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯০৮ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।
এদিকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬ জন। আর এখন পর্যন্ত ১৭ হাজার ৫৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts