নিউজ প্রবাসী ডেক্স :
সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—বাসার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহকর্মী তাহমিনা।
পুলিশ জানায়, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোনো অস্ত্র পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, ঘরের আলমারি ও ওয়ারড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
চারতলার ভাড়াটিয়ারা সকালে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনেছেন বলে পুলিশকে জানিয়েছেন। ঘটনাটি তদন্তে সিআইডি, পিবিআই ও পুলিশের বিশেষ টিম কাজ করছে।
পুলিশ কমিশনার বলেন, ডাকাতি, পারিবারিক শত্রুতা কিংবা পূর্ববিরোধ—হত্যাকাণ্ডের সম্ভাব্য সব কারণ সামনে রেখে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি দলিলও উদ্ধার করা হয়েছে, সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য থাকলে তা জানাতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts