নিউজ প্রবাসী  ডেক্স :
যশোরে প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার ভক্তরা।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী ভক্তরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বল্প সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারেই সালমান শাহ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত সিনেমাগুলো এখনও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্নের অবসান হয়নি।
ভক্তরা বলেন, সালমান শাহর মৃত্যু নিয়ে তাদের মনে যে সন্দেহ ও প্রশ্ন রয়েছে, তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করতে হবে। একই সঙ্গে হত্যার অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।
দীর্ঘদিন পর তার মৃত্যুর ঘটনা হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের আওতায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts