নিরাপত্তা মিললেই দেশে ফিরবেন সাকিব, আদালতে দাঁড়াতেও প্রস্তুত
নিউজ ডেস্ক। নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দেশে ফিরে বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, তার বিরুদ্ধে থাকা হত্যা ও অন্যান্য মামলার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তিনি প্রস্তুত।
সালিসের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায়, ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার
নিউজ প্রবাসী ডেক্স : নেত্রকোণায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ
গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতাই গণতন্ত্রের শক্তি: মির্জা ফখরুল
দনিজস্ব প্রতিবেদক।। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর হলিডে ইন হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র
আমি না থাকলেও নিরাপদ সড়কের আন্দোলন চালিয়ে যাবেন’—ইলিয়াস কাঞ্চন
নিজস্ব প্রতিবেদক।। নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিনের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, তার অনুপস্থিতিতেও যেন দেশের মানুষ নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে সোচ্চার থাকেন। শুক্রবার ঢাকার জাতীয় নাট্যশালায় নিরাপদ সড়ক চাই আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি। ইলিয়াস
শিশু সুরক্ষা মামলায় মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা, ‘উপদ্রব’ বলল আদালত
নিউজ ডেস্ক।। শিশুদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। একই মামলায় এর আগে মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। নতুন জরিমানাসহ মোট অর্থদণ্ড দাঁড়িয়েছে ৯৪২ মিলিয়ন ডলার। বৃহস্পতিবার দেওয়া রায়ে বিচারক ব্রায়ান বিডশাইড মেটার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে
ব্যাংককের কাছে স্কুলে ছাত্রের গুলিতে ৭ জন নিহত, আগে দাদা-দাদিকে হত্যা
নিউজ প্রবাসী ডেক্স : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে বন্দুক হামলায় পাঁচ শিক্ষকসহ সাতজন নিহত হয়েছেন। হামলার আগে নিজের দাদা ও দাদিকে গুলি করে হত্যা করে নবম শ্রেণির এক শিক্ষার্থী। পরে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় সে। শুক্রবার সকালে ননথাবুরি প্রদেশের বাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর বাস, প্রাণ গেল ৬ জনের
নিউজ প্রবাসী ডেক্স : বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের ৪ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
নিউজ প্রবাসী ডেক্স : ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের কিছুক্ষণ আগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে বাধা দিতে চায় ইসি, বিরোধিতা জামায়াতের
নিউজ প্রবাসী ডেক্স : স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণের সুযোগ বন্ধ করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কমিশনের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একটি অংশও সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। বর্তমান আইনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী
আমি সব সময়ই নায়ক’— অভিনয় জীবনের অজানা গল্প শুনালেন আবুল হায়াত
নিউজ প্রবাসী ডেক্স : বাংলা নাটক ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আবুল হায়াত বলেছেন, তিনি কখনো নিজেকে শুধু বাবা বা পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে দেখেননি। তার ভাষায়, “আমি তো সব সময়ই নায়ক।” একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে তিনি অভিনয় জীবনের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নানা অজানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। আবুল হায়াত