নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় দুই দল পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, গণমাধ্যম ও থিংক ট্যাংকের মধ্যে সহযোগিতা জোরদার, জনগণের জীবনমান উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে।
বিএনপির পক্ষে দলটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের তথ্য মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানিয়েছে, এই সমঝোতার মাধ্যমে দুই রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হলো, যা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts