নিউজ প্রবাসী ডেক্স :
টানা বৃষ্টি ও উজানের ঢলে গাইবান্ধায় আমন ধানের বীজতলা পানিতে ডুবে নষ্ট হয়েছে। ফলে জমিতে আমন চাষের জন্য হাট-বাজার থেকে বাড়তি দামে চারা কিনতে হচ্ছে কৃষকদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে গাইবান্ধায় আমন আবাদের লক্ষ্যমাত্রা এক লাখ ৩৩ হাজার ১২০ হেক্টর। এর বিপরীতে সাত হাজার ২৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছিল। টানা বৃষ্টিতে এর মধ্যে ১৩২ হেক্টর বীজতলা পানিতে ডুবে যায়। পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ দশমিক ৫ হেক্টর।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, অনেক বীজতলা এক সপ্তাহের বেশি সময় পানির নিচে থাকায় চারা পচে গেছে। বাধ্য হয়ে এখন হাট থেকে প্রায় দ্বিগুণ দামে চারা কিনছেন তারা। এতে আমন আবাদে উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে।
কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি প্রণোদনার আওতায় এনে বীজ ও সার দেওয়ার ব্যবস্থা করা হোক।
কৃষি বিভাগ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী রবি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার বীজ ও সার দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts