নিউজ প্রবাসী ডেক্স :

ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিনের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ফল আমদানির ক্ষেত্রে কত শতাংশ নগদ মার্জিন দিতে হবে, তা ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

রোববার এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে স্থিতিশীলতা ফেরায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং আমদানি নিয়ন্ত্রণে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিন আরোপ করা হয়েছিল। এতে আমদানিকারকদের পুরো অর্থ নগদে পরিশোধ করতে হতো, কোনো ঋণ সুবিধা পাওয়া যেত না।
বাংলাদেশ ব্যাংক বলছে, শিশু, রোগী, বয়স্ক ও গর্ভবতী নারীদের খাদ্য তালিকায় ফল গুরুত্বপূর্ণ হওয়ায় বর্তমান পরিস্থিতিতে শতভাগ মার্জিনের প্রয়োজনীয়তা কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts