নিউজ প্রবাসী ডেক্স :
অতি ভারি বৃষ্টি আর জোয়ারের পানিতে ফের জলাবদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ দাঁড়ায় ২০১ মিলিমিটার।
কাতালগঞ্জ, পাঁচলাইশ, মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ, কাপাসগোলা ও বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। কোথাও কোথাও খাল আর সড়কের পার্থক্য বোঝার উপায় ছিল না।
স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে খাল-নালা সংস্কারে বিপুল অর্থ ব্যয় হলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি।
আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে জোয়ার থাকায় নগরীর পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts