নিউজ প্রবাসী ডেক্স :
কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার বিকাল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে মরদেহগুলো বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পৌঁছায়।
বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে শূন্যরেখায় ভারতের ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে মরদেহগুলো বাংলাদেশি লাশবাহী ফ্রিজিং গাড়িতে তোলা হয়।
নিহতদের মধ্যে কুষ্টিয়ার চারজন ও সাভারের একজন রয়েছেন। পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি, ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts