দেশের বাজারে সোনার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার টাকা
নিউজ প্রবাসী ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে
আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম কমল
আন্তর্জাতিক ডেস্ক : টানা কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। সৌদি আরবে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা—এই দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবে তেলের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুর্গাপূজার নিরাপত্তায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
নিউজ প্রবাসী ডেস্ক : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,
পানামায় ফের ভূকম্পন, ক্ষতিগ্রস্ত প্রায় ৯০০ বাড়িঘর
নিউজ প্রবাসী ডেস্ক মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবারের এ ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত শুক্রবার পানামায় ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে
ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১০ দফা দাবি নিয়ে সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীরা
নিউজ প্রবাসী ডেস্ক : ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে দিল্লিতে মিছিল করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) স্থগিত, প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ এবং ভোট কারচুপি প্রতিরোধসহ ১০ দফা দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
নিউজ প্রবাসী ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে
পুরান ঢাকার চকবাজারে মার্কেটে ভয়াবহ আগুন, চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি
নিউজ প্রবাসী ডেস্ক : পুরান ঢাকার চকবাজারের ‘মনজুর খান প্লাজা’ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার চার ঘণ্টা পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ইউনিটের সংখ্যা বাড়ানোর তথ্য
গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে বাধা নেই এনবিআরের
নিউজ প্রবাসী ডেক্স: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়। রায়ে গ্রামীণ কল্যাণকে করের অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১০
সেন্টমার্টিনে পর্যটন নীতিমালা পুনর্বিবেচনার উদ্যোগ সরকারের
নিউজ প্রবাসী ডেক্স: দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত, অবস্থানের সময়, দৈনিক পর্যটকের সংখ্যা এবং জাহাজ চলাচলের স্থান নিয়ে বিদ্যমান বিধিনিষেধ পুনর্বিবেচনা করতে যাচ্ছে সরকার। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নতুন নির্দেশনা জারি না হওয়া
এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা নেওয়া হবে দুই মাসের মধ্যে
নিউজ প্রবাসী ডেক্স: এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হবে না। ফল প্রকাশের পর দুই মাসের মধ্যেই তাদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান