দীর্ঘ ১৬৬ দিন পর দুদকে নতুন নেতৃত্ব, চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান
নিউজ প্রবাসী ডেক্স : দীর্ঘ ১৬৬ দিন নেতৃত্বশূন্য থাকার পর নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন—দুদক। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম খান ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূইয়া।
হবিগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আটক
নিউজ প্রবাসী ডেক্স : হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে মিছিলের প্রস্তুতি
প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
নিউজ প্রবাসী ডেক্স : প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডারের কর্মকর্তারাও রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার
৬ মাসে ‘একটিও রাজনৈতিক নিপীড়ন হয়নি’: মাহদী আমিন
নিউজ প্রবাসী ডেক্স : বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। মাহদী আমিন বলেন, গত ছয়
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৭০
নিউজ প্রবাসী ডেক্স : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মার্চের মাঝামাঝি থেকে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় গাজীপুরের শ্রীপুরের পাঁচ মাস বয়সী এক শিশু মারা গেছে। এর আগের ২৪
আলু-পেঁয়াজ বিক্রিতে অভিনব কৌশল, দোকানের সামনে তরুণীর নাচ ভাইরাল
নিউজ প্রবাসী ডেক্স : ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করেন। তবে আলু-পেঁয়াজ বিক্রি বাড়াতে দোকানের সামনে নৃত্যশিল্পী এনে নাচানোর ঘটনা বেশ ব্যতিক্রমী। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি সবজির দোকানের এমনই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক তরুণী বলিউডের জনপ্রিয় ‘ছম্মক ছল্লো’
পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল পড়ায় নিষেধাজ্ঞা, দেশে ফেরার নির্দেশ
নিউজ প্রবাসী ডেক্স : পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল পড়াশোনা স্থগিতের নির্দেশ দিয়েছে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল—পিএমডিসি। একই সঙ্গে বর্তমানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যেতে বলা হয়েছে। পিএমডিসির নতুন নির্দেশনায় পাকিস্তানের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল প্রতিষ্ঠানে আফগান শিক্ষার্থীদের নতুন করে ভর্তি পুরোপুরি বন্ধ করা হয়েছে। পাশাপাশি
বৃষ্টি নামলেই ডোবে নগর, জোয়ারে আরও ভয়াবহ চট্টগ্রামের জলাবদ্ধতা
নিউজ প্রবাসী ডেক্স : অতি ভারি বৃষ্টি আর জোয়ারের পানিতে ফের জলাবদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ দাঁড়ায় ২০১ মিলিমিটার। কাতালগঞ্জ, পাঁচলাইশ, মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ, কাপাসগোলা ও বাকলিয়াসহ বিভিন্ন
ইরান ইস্যুতে সিউলের ‘না’, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাবেন ট্রাম্প
নিউজ প্রবাসী ডেক্স : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে অংশ নিতে দক্ষিণ কোরিয়া অস্বীকৃতি জানিয়েছে—এমন দাবি করে দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে তা ‘উসকানিমূলক’ বার্তা দেয়। একই সঙ্গে
নরসিংদীতে ফের ভূকম্পন, কেঁপে উঠল ঢাকা ও আশপাশ
নিউজ প্রবাসী ডেক্স : ভোরে মৃদু ভূকম্পনে কেঁপে উঠেছে ঢাকা ও আশপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া