টাকা নিয়ে বিরোধের জেরে মিরপুরে যুবককে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু
নিউজ প্রবাসী ডেক্স: রাজধানীর মিরপুরে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১টার দিকে শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে
ঠাকুরগাঁওয়ে উচ্চশিক্ষার নতুন দ্বার, বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা
নিউজ প্রবাসী ডেক্স :: দীর্ঘদিনের অপেক্ষার পর ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
মায়ামি বিমানবন্দরে কার্গো উড়োজাহাজের ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো উড়োজাহাজ। পরে কয়েকটি যানবাহনে ধাক্কা দিয়ে বিমানটি বিধ্বস্ত হলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় রোববার দুপুর ২টার কিছু আগে প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ দুর্ঘটনায় পড়ে। রানওয়ে
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর, নতুন করে হাসপাতালে ২০
নিউজ প্রবাসী ডেক্স : ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে। মৃত নারীর নাম নুরুন নাহার বেগম। তিনি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতরকান্দা গ্রামের
দিল্লিতে ছয়তলা মেসবাড়ি ধসে নিহত ৬, অবৈধ নির্মাণের অভিযোগ
নিউজ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি মেসবাড়ি ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও নির্মাণশ্রমিক রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারেন—এমন আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রোববার দুপুরে ‘হোস্টেল ডেজ’ নামের ছয়তলা ভবনটি হঠাৎ ধসে
সংযোগ দেওয়ার আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহক
নিউজ প্রবাসী ডেক্স ; জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন ও সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। মিটার ছাড়াই আগস্ট মাসের বিদ্যুৎ বিল পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার। ঘটনাটি ঘটেছে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায়। নিমাই চন্দ্র সরকার জানান,
নদীর পেটে জমি-বসতভিটা, স্থায়ী বাঁধের অপেক্ষায় নেত্রকোণার মানুষ
নিউজ প্রবাসী ডেক্স : নদীভাঙনে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা, দোকানপাটসহ মানুষের নানা স্থাপনা। সর্বস্ব হারিয়ে অনেকেই এখন অন্যত্র আশ্রয় নিয়েছেন। নেত্রকোণার কংসসহ কয়েকটি নদ-নদীর তীরবর্তী এলাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জেলার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের চন্দ্রকোণা গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র সরকার গত কয়েক বছরে নদীভাঙনে
জুলাই আন্দোলনের পোস্ট ঘিরে চবি শিক্ষক সাময়িক বরখাস্ত, সংঘর্ষে বহিষ্কার ২ শিক্ষার্থী
নিউজ প্রবাসী ডেক্স :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর ও বিদ্রূপাত্মক’ পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদন করা হয়। এর আগে ৩ জুলাই ওই শিক্ষক
ঢাকায় জলাবদ্ধতার পেছনে বিপুল ব্যয়, তবু মিলছে না স্থায়ী সমাধান
নিউজ প্রবাসী ডেক্স: ঢাকার জলাবদ্ধতা কমাতে গত এক দশকে দুই সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসা মিলে ব্যয় করেছে দুই হাজার কোটি টাকারও বেশি। ড্রেন নির্মাণ, খাল পরিষ্কার, সংস্কারসহ নানা উদ্যোগ নেওয়া হলেও ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা এখনও ঘণ্টার পর ঘণ্টা পানিতে ডুবে থাকে। তথ্য অনুযায়ী, ২০১৫-১৬ থেকে ২০২৪ সাল
সিজারের পর পেটে গজ, জটিলতায় মৃত্যু; তদন্তে চিকিৎসায় গাফিলতির প্রমাণ
নিউজ প্রবাসী ডেক্স : ফরিদপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের পর এক প্রসূতির পেটে গজ পাওয়ার ঘটনায় চিকিৎসায় গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। পরে ওই নারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৯ জুন প্রসববেদনা নিয়ে ফরিদপুরের সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি হন ৩২ বছর বয়সী কনিকা রানী মণ্ডল। ওইদিন সন্ধ্যায় সিজারিয়ান