প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের আগে ভারতের কাছে দুটি শর্ত দিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত দিতে ভারতকে অনুরোধ করেছে ঢাকা।
রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন, সফরের জন্য ‘সহায়ক পরিবেশ’ তৈরিতে ভারতীয় সরকারের প্রত্যুত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
এর আগে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিষয়টি তাদের প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
সম্ভাব্য সফরটি আগামী ২২ বা ২৩ আগস্ট হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। তবে ঢাকার দুই শর্ত সামনে আসার পর সফরটি নির্ধারিত সময়েই হবে কি না, তা স্পষ্ট নয়।
বাংলাদেশ ‘বাংলাদেশ প্রথম’ নীতির ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts