নিউজ প্রবাসী ডেক্স :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মার্চের মাঝামাঝি থেকে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় গাজীপুরের শ্রীপুরের পাঁচ মাস বয়সী এক শিশু মারা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ সদর উপজেলার সাত মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়।
হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২৫ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৬ শিশু।
মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৪৬১ শিশু। এর মধ্যে ৩ হাজার ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতালের সহকারী পরিচালক মুহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, হামের প্রকোপ কমছে না। নিয়মিত উপসর্গ নিয়ে শিশু ভর্তি হচ্ছে এবং চিকিৎসা নিয়ে অনেকে সুস্থ হয়ে ফিরছে। তবে হাসপাতালে এখনও কোনো আইসিইউ স্থাপন করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts