৪ হাজার ৫৫২ পদ শূন্য, তবু ৬ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যে এনবিআর
নিউজ প্রবাসী ডেক্স : বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্য সামনে রেখে জনবল সংকট কাটাতে প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থাপনায় জোর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর। চলতি অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের আদায়ের চেয়ে প্রায় ৪৫ শতাংশ বেশি। অথচ আয়কর বিভাগেই অনুমোদিত ১২ হাজার
নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, অক্টোবরেই প্রস্তুতি শেষ করতে চায় ইসি
নিউজ প্রবাসী ডেক্স : নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত, সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণসহ প্রয়োজনীয় সব প্রস্তুতিমূলক কাজ অক্টোবরের মধ্যে শেষ করতে চায় কমিশন। ইসি সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন—স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানের
ফ্ল্যাট বিক্রিতে প্রতারণার মামলায় দণ্ডিত বিদিশা গ্রেপ্তার
নিউজ প্রবাসী ডেক্স : সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন। পুলিশ জানায়, ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা একটি মামলায় বিদিশাকে চলতি বছরের ২০
শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সংঘর্ষ, চট্টগ্রামে সড়ক অবরোধ
নিউজ প্রবাসী ডেক্স : চট্টগ্রামে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে হালিশহর ঈদগাঁও এলাকায় বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের ভাষ্য, সকাল ৮টা থেকে
১০সি যুদ্ধবিমান কেনার চুক্তির খসড়া প্রস্তুত, বাজেট পেলেই এগোবে সরকার
নিউজ প্রবাসী ডেক্স : চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট
জল্পনা-কল্পনার অবসান, দেশে ফিরল পর্তুগালপ্রবাসী জিহাদের মরদেহ! সুপরিকল্পিত হত্যার দাবি পরিবারের, সুষ্ঠু তদন্তের আহ্বান
নিউজ প্রবাসী ডেক্স : নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পর্তুগালে মারা যাওয়া যশোরের ইছালীর তরুণ আব্দুল্লাহ আল জিহাদের (২৫) মরদেহ দেশে ফিরেছে। দীর্ঘ ১৩ দিন পর মঙ্গলবার সকালে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে পৌঁছান। বাদ জোহর ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিহাদের
বক্স অফিসে ছুটছে ‘আওরাপন ২’, ২০০ কোটির পথে ইমরান হাশমি
বিনোদন ডেস্ক মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে বলিউড অভিনেতা ইমরান হাশমির সিনেমা ‘আওরাপন ২’। বিশ্বব্যাপী আয় প্রায় ১৯৩ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ায় এখন ২০০ কোটির মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে সিনেমাটি। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেও দর্শক টানছে ‘আওরাপন ২’। সোমবার পর্যন্ত ভারতে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে
এলসি ছাড়াই আমদানির সুযোগ, নতুন নীতিতে আরও সহজ হচ্ছে বৈদেশিক বাণিজ্য
নিউজ প্রবাসী ডেক্স : আমদানি প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এলসি খোলার বাধ্যবাধকতা শিথিল করে আমদানিকারকদের জন্য আরও সহজ করা হয়েছে পণ্য আনার সুযোগ। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় ২০২৬-২৯ মেয়াদের নতুন আমদানি নীতি আদেশ জারি করেছে। এর মধ্য দিয়ে ২০২১-২৪ সালের আগের আমদানি নীতি বাতিল হয়েছে। নতুন নীতিতে
বাংলাদেশকে নতুন কৌশলগত অংশীদার হিসেবে দেখছে ইইউ: রাষ্ট্রদূত
নিউজ প্রবাসী ডেক্স : বাংলাদেশের সঙ্গে পুরোনো দাতা-গ্রহীতা সম্পর্কের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে নতুন কৌশলগত অংশীদারত্ব গড়তে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ কথা জানিয়েছেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাইকেল মিলার বলেন, বাংলাদেশকে ক্রমবর্ধমান
চিকিৎসককে হামলার মামলায় ফুড ডেলিভারি কর্মীর ৫ দিনের রিমান্ড
নিউজ প্রবাসী ডেক্স : ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার মামলায় জীবন ওরফে আদিল নামে এক ফুড ডেলিভারি কর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান এ তথ্য জানিয়েছেন।