মার্কিন ডিএফসির অর্থায়ন সুবিধার আওতায় বাংলাদেশ
ডেস্ক যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে। সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় মার্কিন সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে অবস্থান বদলায়নি সরকার
ডেস্ক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকার আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি বলেছেন, দণ্ডিত আসামি শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং এ নিয়ে নতুন কোনো পরিবর্তন হয়নি। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘মুসলিম এইড ইউকে’ আয়োজিত
অধিদপ্তরে রূপান্তরের পথে ইসলামিক ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রস্তাবিত রূপান্তর কাঠামো ও সাংগঠনিক রূপরেখা তৈরি করে প্রতিষ্ঠানের মহাপরিচালকের কাছে জমা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ
ভোটার তালিকা থেকে নাম বাদ, নাগরিকত্ব হারানোর আতঙ্কে ভারতীয় মুসলিমরা
ভারতে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। দীর্ঘদিন ধরে ভারতে বসবাস, পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় আটক, হয়রানি এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তাঁদের মধ্যে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন কয়েকটি
পদোন্নতি ও জ্যেষ্ঠতা নিয়ে বিরোধ, অচলাবস্থার মুখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ক্রমেই জটিল আকার ধারণ করছে। নিয়োগপ্রক্রিয়া, ক্যাডারভুক্তি, চাকরির জ্যেষ্ঠতা এবং পদোন্নতির অধিকার নিয়ে দুই পক্ষের মতবিরোধে অধিদপ্তরের প্রশাসনিক পরিবেশে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত সম্পর্ক ও দাপ্তরিক কার্যক্রমে। বিরোধের সূত্রপাত ২০১৯ সালের একটি প্রজ্ঞাপনকে কেন্দ্র করে। ওই
অপু-পরীমনির দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, সিনেমার সাফল্য নিয়ে কটাক্ষ অপুর
বিনোদন ডেস্ক // ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার পুরোনো বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্যের পর এবার পরীমনির চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন অপু বিশ্বাস। তাঁর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ব্যবসায়িকভাবে সফল হয়নি। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের
গোপালগঞ্জে নিরাপত্তায় কঠোর পুলিশ, মোতায়েন প্রায় দুই হাজার সদস্য
গোপালগঞ্জ প্রতিনিধি // গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬২ পোশাক কারখানা বন্ধ
ডেস্ক // শ্রমিক অসন্তোষ ও মজুরি নিয়ে বিরোধের জেরে দেশের দুই গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬২টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় ৪০টি কারখানা বন্ধ থাকলেও গাজীপুরে নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২২টি কারখানা। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) সাভার-আশুলিয়ায় নতুন করে
আওয়ামী লীগের বিক্ষোভ-ভাঙচুরের পর থমথমে গোপালগঞ্জ, বাড়তি নিরাপত্তা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, ঘটনার পর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সোমবার নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও জেলা শহরসহ বিভিন্ন এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। রোববারের সহিংসতার পর সোমবার গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ মোড় ও
মিনাব স্কুলে হামলার অভিযোগে দুই মার্কিন নৌ কর্মকর্তাকে খুঁজে বের করার হুমকি ইরানের
ডেস্ক ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে খুঁজে বের করার হুমকি দিয়েছে তেহরান। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘আমরা আপনাদের খুঁজে বের করব।’ সোমবার (১৬ নভেম্বর) দূতাবাসের ওই পোস্টে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়ান্সের দুই