লুলাকে টপকে প্রথম দফায় এগিয়ে ফ্লাভিও, ২৫ অক্টোবর রানঅফ
নিউজ প্রবাসী ডেক্স: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পেছনে ফেলেছেন ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারো। তবে প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় সরাসরি বিজয় নিশ্চিত করতে পারেননি তিনি। ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোটে লুলার সঙ্গে মুখোমুখি লড়াই
চিকিৎসার মাঝেই অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
নিইজ প্রবাসী ডেক্স : প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কের টিউমারের চিকিৎসা ও অস্ত্রোপচারের পর বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে নিজের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানান তানিয়া
বাঁকড়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক, উদ্ধার ইয়াবা-গাঁজা
প্রতিনিধি ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী সাধন কুমারসহ চারজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা থানা, নাভারন সার্কেল ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, নাটোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিউজ প্রবাসী ডেক্স : নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আহম্মেদের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আর্থিক অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায়, পাঠদানে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ তুলে রোববার এ কর্মসূচি পালন করে তারা। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু
পাবনার সাঁথিয়ায় পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ও সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
পাবনার সাঁথিয়ায় পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার বিকালে সাঁথিয়া পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। পুলিশ জানায়, পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো পুনর্দখলে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
নিউজ প্রবাসী ডেক্স : সাম্প্রতিক সময়ে হুতি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ার পর রোববার এ ঘোষণা দেওয়া হয়। টেলিভিশনে দেওয়া ভাষণে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আলিমি বলেন, দেশের অবশিষ্ট এলাকাগুলো পুনরুদ্ধার এবং পুরো ভূখণ্ডে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই সামরিক অভিযান শুরু করা হচ্ছে। হুতিদের দাবি,
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে আটকে পড়া পাঁচ বছরের শিশু জইনুল্লাহকে উদ্ধার করেছে ১১ বছরের কিশোর হজরত ওমর।
নিউজ প্রবাসী ডেক্স : বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে দুই দিন আগে শুকিয়ে যাওয়া ওই কূপে পড়ে যায় জইনুল্লাহ। কূপের প্রায় ৭০ মিটার নিচে আটকে থাকা শিশুটির পায়ের কাছে পানি জমে ছিল। উপর থেকেও তার মাথায় পানি পড়ছিল। উদ্ধারকারীরা ক্যামেরার মাধ্যমে কূপের ভেতরে শিশুটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু কূপটির ব্যাস মাত্র
শিক্ষাপ্রতিষ্ঠান ও যাচাইকৃত শিক্ষার্থীদের জন্য চালু করা ‘স্কুল পার্টনারশিপ’ কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করেছে ইনস্টাগ্রাম।
নিউজ প্রবাসী ডেক্স : মাধ্যমে অংশ নেওয়া স্কুলগুলো এখন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে তথ্য আদান-প্রদানে আরও বেশি সুযোগ পাবে। ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা গত বছর এ কর্মসূচি চালু করে। তখন অংশগ্রহণকারী স্কুলগুলোর শিক্ষার্থীরা প্ল্যাটফর্মে বুলিং বা হয়রানির শিকার হলে তাদের করা অভিযোগকে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছিল। স্কুলগুলোর রিপোর্ট
ভারতে বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পালন শেষে দিল্লি ছাড়ার আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন রিয়াজ হামিদুল্লাহ।
নিউজ প্রবাসী ডেক্স : রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ইনস্টাগ্রামে সাক্ষাতের ছবি ও ভিডিও প্রকাশ করে বিষয়টি জানান জয়শঙ্কর। তিনি রিয়াজ হামিদুল্লাহর দায়িত্বকালের অবদানের প্রশংসা করে তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। জবাবে রিয়াজ হামিদুল্লাহ বলেন, ভারতে বাংলাদেশের দূত হিসেবে ১৮ মাসের দায়িত্বকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে
কুয়েতে প্বাসীর মরদেহ দেশে পাঠাতে চাঁদা নয়, দূতাবাসে আবেদনের পরামর্শ
নিউজ প্রবাসী ডেক্স : কুয়েতে আকামাবিহীন কোনো বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠানোর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ সংগ্রহের উদ্যোগ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। রোববার দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা সংগ্রহের জন্য প্রবাসীদের উৎসাহিত করছে। এ ধরনের