নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায় তিন লাখ মানুষকে ফেরত নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার। তবে দেশটির এ ঘোষণাকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন রোহিঙ্গা নেতারা।
মিয়ানমারের দাবি, বাংলাদেশ থেকে দেওয়া তালিকার ৪ লাখ ২৬ হাজারের বেশি মানুষের তথ্য যাচাই করে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে যাচাই করা তালিকার কিছু মানুষকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’ এবং এক লাখের বেশি মানুষের তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে দেশটি।
রোহিঙ্গা নেতাদের অভিযোগ, ‘রোহিঙ্গা’ পরিচয় অস্বীকার করে এবং প্রত্যাবাসনের সঙ্গে নানা শর্ত জুড়ে দিয়ে মিয়ানমার আসলে ফেরত যাওয়ার পথ কঠিন করছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু তিন লাখ মানুষকে ফেরানোর উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, আইনি পরিচয় এবং মানবিক মর্যাদা নিশ্চিত করার বিষয়টি স্পষ্ট হওয়া জরুরি।
এদিকে মিয়ানমারের বক্তব্যের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts