৭৫ হাজার টাকার শাড়ি মামলায় তানজিন তিশাকে অব্যাহতির সুপারিশ পিবিআই বলছে অভিযোগের প্রমাণ মেলেনি, তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির প্রস্তুতি বাদীপক্ষের
বিনোদন ডেস্ক: ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি ফেরত না দেওয়া, প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পিবিআইয়ের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম গত
৬১ দিনের বন্দিজীবন শেষে শিলংয়ে ফেলে রাখা: সালাহউদ্দিন গুম মামলায় নতুন তথ্য
নিউজ প্রবাসী ডেক্স : বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ঢাকার একটি বাসা থেকে তুলে নেওয়ার পর ৬১ দিন গোপন বন্দিশালায় আটকে রাখা এবং পরে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনার সঙ্গে ভারতীয় আদালতের মামলার সাক্ষ্য-প্রমাণের মিল পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল
সুলতান উৎসবে আলোকচিত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন সাংবাদিক ফরহাদ খান
নিজস্ব প্রতিবেদক : বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আয়োজিত দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শেষ হয়েছে। উৎসবের সমাপনী অনুষ্ঠানে ‘আলোকচিত্র প্রদর্শনী’ ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নড়াইল শহরের সুলতান মঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আলোকচিত্র প্রদর্শনী
মেসির চার গোলে মন্ট্রিয়লকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি
নিউজ প্রবাসী ডেক্স : লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে গোলের বন্যায় ভাসল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি। দলের সাত গোলের মধ্যে চারটিই করেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি, পাশাপাশি একটি গোলে সহায়তাও করেছেন তিনি। ঘরের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ১৯ মিনিটে
ইউএসএআইডি ধাক্কার পরও বেকার ৩০ হাজার উন্নয়নকর্মী
নিউজ প্রবাসী ডেক্স : বাংলাদেশে এনজিও খাতে বিদেশি অনুদানের প্রবাহ বাড়লেও কর্মসংস্থানের সংকট কাটছে না। ইউএসএআইডির অর্থায়ন কমে যাওয়ার পর চাকরি হারানো উন্নয়নকর্মীদের মধ্যে এখনো প্রায় ৩০ হাজার মানুষ বেকার রয়েছেন বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন অব আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনালস-এইউডিপি। এনজিও বিষয়ক ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি অনুদান হিসেবে ছাড়
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজ প্রবাসী ডেক্স : ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে
স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ায় পোশাক রপ্তানিতে বাড়ছে দেশের আয়
অর্থনীতি ডেস্ক দেশের তৈরি পোশাক শিল্পে স্থানীয়ভাবে উৎপাদিত কাপড় ও বিভিন্ন কাঁচামালের ব্যবহার বাড়ায় আমদানিনির্ভরতা কমছে। এর ফলে রপ্তানি আয়ের বড় অংশ দেশের অর্থনীতিতে থেকে যাওয়ায় খাতটিতে মূল্য সংযোজনও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার
হিমবাহ গলার আগাম সতর্কতার পাঁচ মাস পরই নেপালে ভয়াবহ বিপর্যয়
বিশ্ব ডেস্ক হিন্দুকুশ হিমালয় অঞ্চলে দ্রুত হিমবাহ গলে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করা হয়েছিল পাঁচ মাস আগেই। মার্চে প্রকাশিত দুটি গবেষণা প্রতিবেদনে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হলেও এর কয়েক মাসের মধ্যেই নেপালে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস। কাঠমাণ্ডুভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি)
রংপুরে চারজন হত্যার ঘটনায় এবার ডিবি হেফাজতে অভিযুক্ত সিদ্ধার্থের বাবা-ভাই
নিউজ প্রবাসী ডেক্স : রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার বিকালে সিদ্ধার্থের বাবা বিনয় দাস এবং বড় ভাই পার্থ দাসকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ঘটনার
শিক্ষকদের প্রস্তুতি নিয়ে নিয়মিত ক্লাসে আসতে হবে: প্রতিমন্ত্রী অমিত
নিজস্ব প্রতিবেদক, যশোর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত প্রস্তুতি নিয়ে শ্রেণিকক্ষে আসতে হবে। নির্ধারিত সময়ে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা সম্ভব হবে। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দদায়ক করতে হবে। বিদেশের আধুনিক শিক্ষা ব্যবস্থার ইতিবাচক