ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ গেল কনস্টেবলের, সহকর্মীর চোখে শোক
নিউজ প্রবাসী ডেক্স: চট্টগ্রামে ছিনতাইকারীকে ধরতে গিয়ে বাসের ধাক্কায় নিহত হয়েছেন পুলিশ কনস্টেবল আল আমিন সরদার। সহকর্মী এএসআই হিরণ মিয়ার চোখের সামনে ঘটে যাওয়া এ ঘটনায় শোক ও হতবিহ্বলতায় ভেঙে পড়েছেন তিনি। রোববার রাতে চট্টগ্রামের ওয়াসা মোড়ে দায়িত্ব পালন করছিলেন এএসআই হিরণ মিয়ার নেতৃত্বাধীন পুলিশের একটি দল। সে সময় তিন
ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সামিয়া, শেষ করলেন তৃতীয় কেমো
বিনোদন প্রতিবেদক: ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই উপস্থাপিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তৃতীয় দফার কেমোথেরাপি শেষ করার খবরও দিয়েছেন তিনি। হাসপাতালের শয্যা থেকে দেওয়া এক বার্তায় সামিয়া জানান, কেমোথেরাপির পর সামনের কয়েকটি দিন কিছুটা কঠিন হতে পারে।
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, নিহত ২
নিউজ প্রবাসী ডেক্স : বান্দরবানের থানচি উপজেলার তিন্দু এলাকায় পর্যটকবাহী একটি জিপ খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ পর্যটক। সোমবার বিকালে উপজেলার তিন্দু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাতে
সৌদিতে হুতি হামলায় প্রাণ গেল কুমিল্লার প্রবাসীর
নিউজ প্রবাসী ডেক্স : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতি হামলায় মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে সজিবের মৃত্যু হয়। নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে
শিক্ষকদের পেশাকে আকর্ষণীয় করতে সরকারের নানা উদ্যোগ: প্রধানমন্ত্রী
নিউজ প্রবাসী ডেক্স : শিক্ষকতা যেন কেবল জীবিকার তাগিদে বেছে নেওয়া কোনো সাধারণ পেশা না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মেধাবীদের কাছে শিক্ষকতা পেশাকে প্রথম পছন্দে পরিণত করতে শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। সোমবার রাজধানীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬
জগন্নাথ হলের ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী আহত
নিউজ প্রবাসী ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবন থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার রাত ১টার দিকে ভবনের নবমতলা থেকে তিনি নিচে পড়ে যান বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। আহত শিক্ষার্থীর নাম বিদীপ্ত শিক্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর তাকে উদ্ধার
মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, কুকুরের সহায়তায় মিলল লাশ
নিউজ প্রবাসী ডেক্স : মালয়েশিয়ার কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসে ভূমিধসে মাটিচাপা পড়ে মো. ফাহাদ হোসেন নামে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত ট্র্যাকার কুকুরের সহায়তায় তার লাশের সন্ধান পাওয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যম ‘নিউ স্ট্রেইট টাইমস’ জানায়, শুক্রবার লোজিন হাইল্যান্ডসের
লুলাকে টপকে প্রথম দফায় এগিয়ে ফ্লাভিও, ২৫ অক্টোবর রানঅফ
নিউজ প্রবাসী ডেক্স: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পেছনে ফেলেছেন ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারো। তবে প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় সরাসরি বিজয় নিশ্চিত করতে পারেননি তিনি। ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোটে লুলার সঙ্গে মুখোমুখি লড়াই
চিকিৎসার মাঝেই অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
নিইজ প্রবাসী ডেক্স : প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কের টিউমারের চিকিৎসা ও অস্ত্রোপচারের পর বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে নিজের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানান তানিয়া
বাঁকড়ায় মাদকবিরোধী অভিযানে চারজন আটক, উদ্ধার ইয়াবা-গাঁজা
প্রতিনিধি ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী সাধন কুমারসহ চারজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা থানা, নাভারন সার্কেল ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের