স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগ নেতাদের অযোগ্য ঘোষণার প্রস্তাব জামায়াতের
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার বিধান সংযোজনের প্রস্তাব দিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠানো মতামতে দলটি বলেছে, সরকার যেসব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেসব দলের নেতা-কর্মীরা যেন নির্দলীয় প্রতীকের স্থানীয়
পাঁচ মাসের অর্জনের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন
নিউজ প্রবাসী ডেক্স : দায়িত্ব গ্রহণের পাঁচ মাসে সরকারের বিভিন্ন খাতের কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের আস্থা অর্জন, অর্থনৈতিক স্থিতিশীলতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে উল্লেখযোগ্য
ফরিদপুরে নিখোঁজ পেঁয়াজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, চাঁদা না দেওয়ায় হত্যার অভিযোগ
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে নিখোঁজ পেঁয়াজ ব্যবসায়ী ইউসুফ ফকিরের (৪৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, চাঁদার টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। শনিবার সকালে মমিনখার হাট সংলগ্ন একটি পাটক্ষেতের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল
মার্কিন হামলা অব্যাহত থাকলে ‘সর্বাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
নিউজ প্রবাসী ডেক্স : মার্কিন বিমান হামলা অব্যাহত থাকলে পাল্টা সামরিক কৌশলে বড় পরিবর্তন আনার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব জানিয়েছে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে শুধু পাল্টা জবাব নয়, বরং আরও বিস্তৃত ও আক্রমণাত্মক অভিযান পরিচালনা করা হবে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসেন রেজায়ির বরাতে
বারাণসী’তে প্রিয়াঙ্কার নতুন রূপ, ফার্স্ট লুকেই ভক্তদের উচ্ছ্বাস
★বিনোদন ডেস্ক ॥ পরিচালক এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে প্রকাশ করা হয়েছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম লুক। ‘মন্দাকিনী’ চরিত্রে তার নতুন এই উপস্থিতি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাজামৌলি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রিয়াঙ্কার দুটি ভিন্ন লুকের
অনশনে অসুস্থ সোনম ওয়াংচুক, হাসপাতালে নেওয়া হলো আন্দোলনের মুখপাত্রকে
নিউজ প্রবাসী ডেক্স : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট-ইউজি) প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু বিচার ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনের ২১তম দিনে তার শারীরিক অবস্থার অবনতি হলে আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। ৫৯ বছর বয়সী ওয়াংচুক
মানুষের মতো কথোপকথনে সক্ষম এআই স্পিকার আনছে ওপেনএআই, আপত্তিতে অ্যাপল
প্রযুক্তি ডেক্স : কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হার্ডওয়্যার বাজারে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ওপেনএআই। মানুষের মতো স্বাভাবিকভাবে কথা বলতে সক্ষম একটি রিচার্জএবল এআই স্পিকার বাজারে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। তবে পণ্যটি বাজারে আসার আগেই এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নতুন এই স্পিকারটি চ্যাটজিপিটির উন্নত
মেসির সাফল্যের নেপথ্যে অদম্য মানসিকতার গল্প
স্পোর্টস ডেস্ক ॥ লিওনেল মেসিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার করে তুলেছে শুধু তার সহজাত প্রতিভা নয়, বরং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার অদম্য মানসিকতা। এমনটাই মনে করেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার ও মেসির দীর্ঘদিনের সতীর্থ পাবলো সাবালেতা। ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে সাবালেতা বলেন, ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ দলের প্রথম অনুশীলনেই সবাই বুঝে
জুলাই আন্দোলনের মামলায় ভুল ঘটনাস্থল, তদন্তে দীর্ঘসূত্রতা
নিজস্ব প্রতিবেদক ॥ জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক মামলায় ঘটনাস্থল ভুল উল্লেখ থাকায় তদন্ত কার্যক্রমে জটিলতা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। রাজধানীর পল্টন থানার একটি মামলার তদন্তে গিয়ে পুলিশ দেখতে পায়, এজাহারে উল্লেখিত স্থানে ঘটনার কোনো সত্যতা মেলেনি। পরে তদন্তে বেরিয়ে আসে, গুলিবিদ্ধ হওয়ার প্রকৃত স্থান ছিল মোহাম্মদপুর এলাকা।
মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের, যুদ্ধবিমান ধ্বংসের তথ্যের স্বাধীন নিশ্চিতকরণ মেলেনি
আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এ হামলায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ দাবির স্বাধীন